বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে জি-সিরিজ ও অগি্নবীণার বিশেষ অ্যালবাম হিসেবে প্রকাশিত হল তাহসানের একক অ্যালবাম‘প্রত্যাবর্তন’। যথারীতি অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন তাহসান। গানগুলোতেও রয়েছে তাহসান ধাঁচ। লিখেছেন তাহসান, মিথিলা, আর্থিক সজীব, ফয়সাল রাব্বীকিন ও টিআই অন্তর। এবারের অ্যালবামের অন্যতম বৈশিষ্ট হচ্ছে তাহসানের জীবনসঙ্গী হিসেবে মিথিলা কিছু কথা গানটিতে কণ্ঠ দিয়েছেন। এছাড়া ৫টি গানে মাইলস এর ইকবাল আসিফ জুয়েল ও দুটি গানে গিটার বাজিয়েছেন রাজিব। সংগীত মিশ্রণ করেছেন ইকবাল আসিফ জুয়েল ও জুয়েল মোর্শেদ ওরফে জু্য। মুঠোফোন প্রতিষ্ঠান রবি’র [...]
